সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায়

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৩১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৩১:৩৭ পূর্বাহ্ন
তাপপ্রবাহ ও কালবৈশাখী হতে পারে কয়েক দফায়
সুনামকণ্ঠ ডেস্ক :: ঝড়ো হাওয়া কিংবা কালবৈশাখী সাধারণত মে মাসে বেশি হয় বাংলাদেশে। এ মাস আবার দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এ মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতাও আছে। দুই বছর ধরে দুটি বড় ঘূর্ণিঝড় হয়েছে মে মাসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলতি মে মাসেও একটি নি¤œচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সঙ্গে থাকতে পারে কয়েক দফায় তাপপ্রবাহ। এর মধ্যে দু-একটি তীব্র হওয়ার সম্ভাবনা আছে। আবার কালবৈশাখীও আঘাত হানতে পারে কয়েকবার। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাস দেয়। এ মাসের পূর্বাভাসটি দেওয়া হয়েছে গত বুধবার। এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে দুটি নি¤œচাপে রূপ নিতে পারে। আবার এই নি¤œচাপ আবার ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে। কবে হতে পারে সেই ঘূর্ণিঝড় - প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, অন্তত মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে সম্ভাবনা নেই, তা বলা যায়। তবে নি¤œচাপ যে হবে, তা নিশ্চিত। সেটা মাসের শেষের দিকে হতে পারে। এই নি¤œচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, তবে এটি আদৌ হবে কি না, এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি। গত বছরের (২০২৪) ২৬ মে প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এতে উপকূলের ১৯টি জেলার ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২০২৩ সালের ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে আঘাত হানে। চলতি মাসে দুই থেকে তিনটি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী বয়ে যেতে পারে। আর তিন থেকে পাঁচ দিন হালকা কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে হতে পারে। মে মাস বাংলাদেশের দ্বিতীয় উষ্ণ মাসে। এ মাসে গড় তাপমাত্রা থাকে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে এক থেকে তিনটি মৃদু তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে। এ মাসে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির জন্য দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোতে সময় বিশেষে পানি বাড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা