সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪০:২০ পূর্বাহ্ন
১৬৮ পিস ইয়াবাসহ রিকসাচালক গ্রেপ্তার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকসা চালককে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২ মে) বিকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে রিকসাচালক বাবুল মিয়া ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায়। এসময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দিলে শান্তিগঞ্জ থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) রুবেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সামনে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে আটক করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স