সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

খেলাঘরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০১:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০১:০৭:৩৪ পূর্বাহ্ন
খেলাঘরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: ‘লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে খেলাঘরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা খেলাঘর। আলোচনা সভার আগে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়। সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আরতি তালুকদার, শিক্ষক কানিজ সুলতানা, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, জেলা খেলাঘরের সাধারণ স¤পাদক রাজু আহমেদ, সাংগঠনিক স¤পাদক হায়দার আলী, সদস্য প্রভাষক দুলাল মিয়া, সদস্য আনোয়ারুল হক, সদস্য রাজিব দেব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসমাইল হোসেন বিরহের গান পরিবেশন করে উপস্থিতিদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেন। গান পরিবেশন করেন পৌর কাউন্সিলর আরতি তালুকদার ও শিল্পী শাহিদুর রহমান। বাউলশিল্পীদের গানে গানে মুগ্ধ হয়ে করতালিতে উদ্বেলিত হন উপস্থিতিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স