সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কী অবস্থা হবে, ড. ইউনূস জানেন না : শামসুজ্জামান দুদু

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪২:১৭ পূর্বাহ্ন
বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কী অবস্থা হবে, ড. ইউনূস জানেন না : শামসুজ্জামান দুদু
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। এটা সবাইকে মনে রাখতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছি। তিনি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপি যদি এই সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার কী অবস্থা হবে, তিনি নিজেই জানেন না। দেশে নির্বাচনের দাবি তোলাকে ‘অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চাই। কিন্তু এখন নির্বাচনের কথা বললেই সেটা অপরাধ বলে বিবেচিত হচ্ছে। ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, কেউ কেউ বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ-অভ্যুত্থান হয় না। তাদের জিজ্ঞাসা করি, তাহলে কে ক্ষমতায় আসবে? সামরিক সরকার? গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে, বিকশিত করতে হলে, একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, আর সেই সরকার আসবে জনগণের ভোটের মাধ্যমে। আমি বলছি না বিএনপি আসবেই, তবে যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসতে হবে। স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিজন কান্তি সরকার, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ