সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কী অবস্থা হবে, ড. ইউনূস জানেন না : শামসুজ্জামান দুদু

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪২:১৭ পূর্বাহ্ন
বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কী অবস্থা হবে, ড. ইউনূস জানেন না : শামসুজ্জামান দুদু
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। এটা সবাইকে মনে রাখতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছি। তিনি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপি যদি এই সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার কী অবস্থা হবে, তিনি নিজেই জানেন না। দেশে নির্বাচনের দাবি তোলাকে ‘অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চাই। কিন্তু এখন নির্বাচনের কথা বললেই সেটা অপরাধ বলে বিবেচিত হচ্ছে। ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, কেউ কেউ বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ-অভ্যুত্থান হয় না। তাদের জিজ্ঞাসা করি, তাহলে কে ক্ষমতায় আসবে? সামরিক সরকার? গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে, বিকশিত করতে হলে, একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, আর সেই সরকার আসবে জনগণের ভোটের মাধ্যমে। আমি বলছি না বিএনপি আসবেই, তবে যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসতে হবে। স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিজন কান্তি সরকার, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ