সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দ্রুত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন
দ্রুত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সরকারের মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে। তাদের আমাদের সময় দিতে হবে। গুছিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেন। আগেভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সব রাজনৈতিক দল মিলে সেই আলোচনা করতে গিয়েছিলাম। আমরা বলেছি, আলোচনা করে বসে সবাই যা চায় সেভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুততার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। শনিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন আরও বলে, আজ বক্তৃতা দিতে আসিনি। বন্যার্তদের পাশে দাঁড়াতে এসেছি। তারপরও বলতে চাই দীর্ঘ ১৫-১৬ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের এখানে খুব কম লোক আছে, যার বিরুদ্ধে মামলা হয়নি। আপনারা কোর্টে যেতে যেতে অস্থির হয়েছেন। আজ সেই অস্থিরতার অবসান হয়েছে। এই অবসান আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি, তাহলে সমস্যার সমাধান হবে। তিনি বলেন, একটি কথা মনে রাখতে হবে, আজ ছাত্র জনতার যে বিজয় এটা নস্যাৎ করার জন্য একটা মহল তৎপর। বিভিন্ন রকম অপকর্ম করছে। পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। এই কাজ থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন, চাঁদাবাজি করছে বা দখলদারিত্ব করছে তাকে ধরে পুলিশে দেবেন। এ ব্যাপারে আমাদের কোনো রকমের সুপারিশ থাকবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক স¤পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স¤পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াছিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি