সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

দুই ছাত্রীকে উত্ত্যক্তকারী তিন বখাটে গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০১:৩৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০১:৩৬:০৩ পূর্বাহ্ন
দুই ছাত্রীকে উত্ত্যক্তকারী তিন বখাটে গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছাত্রীকে উত্ত্যক্তকারী তিন বখাটেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্য রাত থেকে ভোর ৫টা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জল, এএসআই রাজুসহ একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী নয়াহাটি গ্রামে মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), আলমগীরের ছেলে মারুফ মিয়া (২৬), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২)। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, টানা অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইভটিজিং সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, তাহিরপুর উপজেলার বালিজুরি আলিয়া মাদ্রাসায় আসা-যাওয়ার পথে দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় কিছু বখাটে। গত সোমবার বিকেলে বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা এলাকায় আবারও ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত হন ওই দুই ছাত্রীর চাচা নজরুল ইসলাম (৩৫)। এই ঘটনায় অভিযুক্তরা হল একই ইউনিয়নের বালিজুরী নয়াহাটি গ্রামে মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), মুজিবুর রহমানের ছেলে হিমেল (২২),আলমগীরের ছেলে মারুফ মিয়া (২৬), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও হাবিব মিয়ার ছেলে রকি (২৩)। তাদের নাম উল্লেখ করে তাহিরপুর থানার লিখত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী