সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

জামালগঞ্জে ২৬৪ বোতল মদসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০১:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০২:০০:১৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে ২৬৪ বোতল মদসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ থানার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামসংলগ্ন রক্তি নদীতে নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি সকলেই জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
তারা হলেন, মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এএসআই রাজীব কুমার দে ও আরও কয়েকজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স