সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

যাদুকাটায় পুলিশের অভিযানে ৬ নৌকাসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন
যাদুকাটায় পুলিশের অভিযানে ৬ নৌকাসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ৬ নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৬টি নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মো. সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)। পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে অবৈধভাবে উত্তোলিত ৭৫০ ঘনফুট বালুভর্তি ৬টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্ক হেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স