সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

কয়লা কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০১:০৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৩০:৪১ পূর্বাহ্ন
কয়লা কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলনে করতে গিয়ে কোয়ারির মাটি চাপায় নুর মিয়া (৪০) নামে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। সোমবার সকালে উপজেলার বালিয়াঘাট বিজিবি ক্যা¤েপর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাকমা এলাকার কিছু লোক জীবিকার তাগিদে ভারতে অনুপ্রবেশ করে মেঘালয় পাহাড় কয়লা কোয়ারিতে কাজ করে। এজন্য প্রতিদিন ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ওইসব কোয়ারিতে যায়। সোমবার সকালে কাজ করা অবস্থায় কোয়ারিতে ঢুকে কয়লা উত্তোলন করতে গেলে কোয়ারির উপরের অংশের মাটি ধ্বসে নুর মিয়ার উপর পড়ে। পরবর্তীতে সাথে থাকা শ্রমিকরা দুপুরে নুর মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন। কয়লা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ