সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত দুই শিক্ষক, পাঠদান ব্যাহত

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০১:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০১:১৯:৪১ পূর্বাহ্ন
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত দুই শিক্ষক, পাঠদান ব্যাহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার ও গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা আক্তার ছুটি না নিয়ে দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় ওই দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট দুটি বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অপরদিকে উপজেলার গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা আক্তার গত বছরের ৫ মে থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে বিদ্যালয় দুটিতে ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষক তাহমিনা আক্তারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আর সহকারী শিক্ষক শিখা আক্তার জানান, তিনি আর চাকরি করবেন না। খুব শিগগিরই অব্যাহতিপত্র জমা দেবেন। দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক তাহমিনা আক্তার ও সহকারী শিক্ষক শিখা আক্তার ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি তারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। এ অবস্থায় বিদ্যালয় দুটির পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এই দুইজন সহকারী শিক্ষকের বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ছুটি না নিয়ে বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই দুইজন শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক