সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

এপ্রিলে ধর্ষণের শিকার ১১১ নারী ও মেয়েশিশু, হত্যা ৭০

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:২৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:২৬:২৮ পূর্বাহ্ন
এপ্রিলে ধর্ষণের শিকার ১১১ নারী ও মেয়েশিশু, হত্যা ৭০
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে। বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতন বিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। প্রতিবেদনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এপ্রিলে যে ৭০ জন নারী ও মেয়েশিশুকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচজনকে। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন তিনজন। আর দুজন গৃহকর্মী। বাকি ৬০ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে। সংগঠনের সাধারণ স¤পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুদের মধ্যে ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দুজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এপ্রিলে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে চারজন। বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে দুজনকে। ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দুজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। ৯ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। একজন সাইবার অপরাধের শিকার হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ