সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:২৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:২৮:১৫ পূর্বাহ্ন
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক :: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাস আগে থেকেই কারাগারে আছেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। চিন্ময় দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে তাঁকে সংযুক্ত করা হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চিন্ময় দাসের বিচার কার্যক্রম ঘিরে সহিংসতার জেরে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান ও আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা আছে। হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাকি তিনটির শুনানি মঙ্গলবার একইভাবে অনুষ্ঠিত হবে। চিন্ময় দাস ব্রহ্মচারীকে গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক হাঙ্গামা সৃষ্টি হয়। চিন্ময় ব্রহ্মচারীকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন তার অনুসারীরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষকালে আইনজীবী আলিফ খুন হন। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। গত ৩০ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় দাসের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ