সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

এফআইভিডিবি-ডব্লিউএলসিআর প্রকল্পের উদ্যোগে স্কুল নিরাপত্তা পরিকল্পনা কর্মশালা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪২:১৬ পূর্বাহ্ন
এফআইভিডিবি-ডব্লিউএলসিআর প্রকল্পের উদ্যোগে স্কুল নিরাপত্তা পরিকল্পনা কর্মশালা
স্টাফ রিপোর্টার :: নারী-নেতৃত্বাধীন জলবায়ু স্থিতিস্থাপকতা কর্মসূচির আওতায় স্কুল নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে এফআইভিডিবি-ডব্লিউএলসিআর প্রকল্প। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. তানজিল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকতা রেজাউল আলম, শিক্ষক মোদাচ্ছির আলম, শিক্ষক মোহাম্মদ আব্দুছ সাত্তার, শিক্ষক শেখ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন প্রকল্পের লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুনামগঞ্জের রেজিলিয়েন্স অফিসার মোস্তাফিজুর রহমান ও এফআইভিডিবি’র ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার ইয়াকুব আলী, ইউনিয়ন মোবিলাইজার আজাদ মিয়া, ১০ম শ্রেণীর শিক্ষার্থী শেখ মুবাশ্বির ও মোছাম্মৎ ছালিমা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জাকির হোসেন। স্কুল নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে সার্বিক উপস্থাপন করেন এফআইভিডিবি’র জেলা সমন্বয়কারী দীপঙ্কর দে। কর্মশালায় উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতার দিকে নারী ও মেয়েদের নেতৃত্বে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নারী ও কিশোরীর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ নিরাপত্তা, স্কুল পর্যায়ে কার্যক্রম ও স্কুল নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। সুনামগঞ্জের ৪টি উপজেলায় ১৭টি ইউনিয়নে এই প্রকল্পের কাজ চলছে এবং বিভিন্ন উপজেলার ৮টি মাধ্যমিক স্কুলে চলমান আছে এই প্রকল্পের কার্যক্রম। এরমধ্যে সদর উপজেলার সুনামগঞ্জ পৌর শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, শাহাপুর গ্রামের সাতগাঁও উচ্চ বিদ্যালয়, তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, উত্তর শ্রীপুর গ্রামের জনতা উচ্চ বিদ্যালয়, বাদশাহগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে কার্যক্রম চলমান আছে। কর্মশালায় জানানো হয়, প্রতিটি স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৫ জন করে শিক্ষার্থী নিয়ে মোট ২০ জন শিক্ষার্থীর সমন্বয়ে স্টুডেন্ট কাউন্সিল বা ছাত্র পরিষদ গঠিত হয় এবং ৭টি সেশন পরিচালিত হয়। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, কিশোর-কিশোরী স্বাস্থ্য, স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াশ, এসআরএইচআর, জলবায়ু অভিযোজিত জীবিকা এবং লিঙ্গ ও জিবিভি। স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, ছাত্র ও অভিভাবকদের সমন্বয়ে ২০ জন নিয়ে স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। এই কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এভাবে প্রতিটি স্কুলে একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে স্কুলের সম্ভাব্য আপদ এবং ঝুঁকির মূল্যায়ন করে, ঝুঁকি কমানোর জন্য ব্যবস্থা চিহ্নিত করা হয়। লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবি এর উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে স্কুল নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হাতে প্রকল্পের রিপোর্ট তোলে দেন এনজিও কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন