সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪৯:৪২ পূর্বাহ্ন
নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের নিজের বাবার বাড়ির বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় সোমবার বেলা দুইটার দিকে ফাতেমা আক্তার (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের কৃষক আনিছ মিয়ার মেয়ে। মাস খানেক আগে পাশের নেত্রকোণার বারহাট্টা উপজেলার নলুয়ারচর গ্রামের বাদল মিয়ার (২৬) সঙ্গে তার বিয়ে হয়েছিল। রবিবার সন্ধ্যায় নববধূ স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন বাড়ির সামনের খলায় ধান শুকাতে গেলে তিনি বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১১টার দিকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে খবরটি থানা পুলিশকে জানায়। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নববধূর লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানাযায়নি। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স