সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৫৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৫৭:৪১ পূর্বাহ্ন
দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার::
বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

সোমবার (৫ মে) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর আয়োজনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন অধস্তন আদালতের কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনাম আহমেদসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
তাদের দাবিগুলো হলো- জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।
কর্মবিরতি চলাকালে নেতৃবৃন্দ বলেন, আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। আমাদেরকে বদলি করে মহামান্য হাইকোর্ট বিভাগ। আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের মূল অভিভাবক নেই। তাই কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ হচ্ছে, আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী আন্দোলন করতে বাধ্য হবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স