সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

র্যাবের অভিযানে ৮৯১ বোতল মদ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:৫৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:৫৫:৩৭ অপরাহ্ন
র্যাবের অভিযানে ৮৯১ বোতল মদ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: র‌্যাব-৯-এর পৃথক অভিযানে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৮৯১ বোতল মদ উদ্ধার হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ৫ মে রাত ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন মাদক চোরাকারবারী ৬টি প্লাস্টিকের ভিতর ৮২০ বোতল বিদেশী মদ রেখে সুকৌশলে পালিয়ে যায়। উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও গত ৫ মে রাত ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‌্যাব তাহিরপুর থানাধীন বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭১ বোতল বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল কাউকান্দি গ্রামের শফিক মিয়ার পুত্র মন্টু মিয়া (৩৫) ও বাবুল মিয়ার পুত্র সাগর আহম্মেদ (১৯)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি.-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ