সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা

চিন্ময় ব্রহ্মচারী আরও চার মামলায় গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:৫৬:৫৯ অপরাহ্ন
চিন্ময় ব্রহ্মচারী আরও চার মামলায় গ্রেফতার
সুনামকণ্ঠ ডেস্ক :: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোতোয়ালি থানায় দায়ের করা আরও চার মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মঙ্গলবার (৬ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। গত সোমবার (৫ মে) চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিত গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভুঁইয়া বলেন, গত রবিবার (৪ মে) আইনজীবী আলিফ হত্যা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাগণ আদালতে আবেদন করেন। এর মধ্যে গত সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলাটি ভার্চ্যুয়াল শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি চার মামলায় আজ মঙ্গলবার (৬ মে) ভার্চ্যুয়াল শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি