সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

৭ বছরেও শেষ হয়নি সেতুর কাজ : উদাসীনতার চিত্র স্পষ্ট

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:২৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:২৭:০৯ পূর্বাহ্ন
৭ বছরেও শেষ হয়নি সেতুর কাজ : উদাসীনতার চিত্র স্পষ্ট
তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন (র.) ও অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর নির্মাণ কাজ দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি। এ বিষয়ে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একটি সেতুর নির্মাণে এতো দীর্ঘ সময় লেগে যাওয়া কেবল প্রকল্প বাস্তবায়নের ব্যর্থতা নয়, এটি সরকারি দপ্তরগুলোর চরম উদাসীনতা, পরিকল্পনার অভাব এবং জনদুর্ভোগের প্রতি অবহেলার প্রমাণ। এই সেতুটি যদি সময়মতো নির্মিত হতো, তবে তা স্থানীয় জনগণের যাতায়াত, কৃষি, শিক্ষা এবং চিকিৎসাসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বছরের পর বছর ধরে কাজ অস¤পূর্ণ থাকায় জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। প্রকল্প বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা সংশ্লিষ্টদের উদাসীনতার চিত্রকে স্পষ্টভাবে সামনে এনে দেয়। প্রকল্পের নির্দেশনা অনুযায়ী, ৩০ মাসে এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। অথচ সাত বছর পেরিয়ে যাওয়ার পরও তা স¤পন্ন হয়নি - এটি প্রশাসনিক ব্যর্থতা এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির অভাবকেই তুলে ধরে। উন্নয়নের প্রকৃত সফলতা নির্ভর করে যথাযথ পরিকল্পনা ও সময়মতো বাস্তবায়নের ওপর। বাজেট বরাদ্দ করলেই কাজ শেষ হয় না, দায়িত্বশীলদের তদারকি ও অঙ্গীকার ছাড়া উন্নয়ন জনগণের কাছে পরিহাসে পরিণত হয়। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি ও বিন্নাকুলি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ৭৫০ মিটার দীর্ঘ এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু হলে আশেপাশের চারটি উপজেলার সাথে যোগাযোগ সহজতর হতো, তিনটি শুল্ক বন্দর ও পর্যটন স্পটগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতো। তাছাড়া, ঝুঁকিপূর্ণ নৌ-পারাপারের বদলে নিরাপদ যাতায়াত নিশ্চিত হতো। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহ্বান জানাই- অবিলম্বে প্রকল্পটির প্রতি নজরদারি বাড়ানো হোক এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হোক। পাশাপাশি, কাজে গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। উন্নয়নের নামে বিলম্বের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা দাবি জানাই- শীঘ্রই যেন এই সেতু চালু করে সাধারণ মানুষের জন্য তা ব্যবহার উপযোগী করে তোলা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু