সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

৩১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন
৩১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বুধবার (৭ মে) ভোরে চিনাউড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকা। শাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাধীন সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২১৫/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ৩৩০ পিস শাড়ির আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু