সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সরকারি রাস্তায় প্রভাবশালীর দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫০ পরিবার

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:০৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৯:০৬:৫৫ পূর্বাহ্ন
সরকারি রাস্তায় প্রভাবশালীর দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫০ পরিবার
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলায় তেলিয়া নতুনপাড়ায় চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে ৫০ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
এতে ৫০ পরিবারের কয়েকশত মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। যার কারণে স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। এমনকি সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তা এটি।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বুধবার (৭ মে) লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানাযায়, জামালগঞ্জ মৌজার সাবেক ১৬৭৮ দাগের মধ্যে দিয়ে বর্তমান সেটেলমেন্ট জরিপে ৫৫৫৭ দাগের সরকারি রাস্তা। উক্ত সরকারি রাস্তাটি শাহপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে আব্দুর রশিদ গণি দেয়াল নির্মাণ করে বন্ধ করে দিয়েছেন। চলাচলের রাস্তাটি দেয়াল নির্মাণ করে বন্ধ করায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগেও ১৪০২ বাংলা সনে এই রাস্তাটি বন্ধ করে দিতে চাইলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিম অবৈধ দেয়াল ভেঙে দেন।

জামালগঞ্জ নাথ বাড়ির বিজয় দেবনাথ বলেন, আমাদের শ্মশানের একমাত্র রাস্তাটি দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটি বন্ধ করার কারণে একজন লোক মারা গেলে শ্মশানে নিতে অনেক অসুবিধা হবে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত দেয়াল ভেঙে রাস্তাটি চালু করার জন্য। দেয়াল ভেঙে দেওয়া হলে আমাদের চলাচলসহ শ্মশানে যাওয়ার রাস্তাটি উন্মুক্ত হবে।

​​​​​​অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ গণি জানান, আমি আমার ছোট ভাইকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে আছি। যদি সরকারি রাস্তায় দেয়াল পড়ে আমি নিজে ভেঙে দিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ