সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পাচ্ছেন অলক বাপ্পা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:১৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:১৩:১৭ পূর্বাহ্ন
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পাচ্ছেন অলক বাপ্পা
স্টাফ রিপোর্টার :: চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, ২০২৪-এর ১৯তম আসরে শ্রেষ্ঠ সুরকার মনোনীত হয়েছেন সুনামগঞ্জের কৃতী সন্তান অলক বাপ্পা। গত ৬ মে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪-এর প্রধান সমন্বয়ক ইফতেখারুল চিশতী ও প্রকল্প পরিচালক রাজু আলীম স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়। জানাযায়, “ফাগুন রাতের বাতাস” গানটি ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৪-এ আধুনিক গান - শ্রেষ্ঠ সুরকার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে। উল্লিখিত গানের সুরকার হিসেবে গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী অলক বাপ্পা মনোনীত হয়েছেন। আগামী ১৯ মে, সন্ধ্যা ৭টায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর ওয়েসিস হল-এ শুধুমাত্র সঙ্গীত নিয়ে আয়োজন- ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪-এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আধুনিক গান - শ্রেষ্ঠ সুরকার ক্যাটাগরিতে অলক বাপ্পা’র হাতে পদক তুলে দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন