সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে গেল স্বামী

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪২:১৭ পূর্বাহ্ন
হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে গেল স্বামী
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে রেখে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মিয়ার স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ স্বামী ও শাশুড়ি নির্যাতন করে ওই নারীকে মেরে ফেলেছেন। সাজেদার ভাই আঙ্গুর মিয়া বলেন, বশিরের সঙ্গে আমার বোনের ১৫ বছর আগে বিয়ে হয়। বিবাহিত জীবনে আমার বোনকে অনেকবার স্বামী ও শাশুড়ি মিলে নির্যাতন করেছেন। সর্বশেষ গত বুধবার দিনভর নির্যাতন করেন তারা। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে রাত আটটার দিকে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেলে আমার বোনের লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আমরা লাশ নিয়ে বাড়ি যাচ্ছি। দাফনের পর থানায় মামলা দায়ের করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন