সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৭:২৩ পূর্বাহ্ন
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
সুনামকণ্ঠ ডেস্ক :: অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন দুই মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত বুধবার দিবাগত রাত ৩টা ৫মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে। এসবি প্রধান গোলাম রসুল গণমাধ্যমকে বলেছেন, “তিনি গত রাতে দেশের বাইরে গেছেন।” আবদুল হামিদ বিমানবন্দরে যান রাত ১১টার দিকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়ে বসেন। দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নামে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে ‘চিকিৎসার জন্য’ যেতে দেওয়া হয়েছে। দুজন আত্মীয় তার সঙ্গে ছিলেন। আবদুল হামিদের ছেলের ব্যক্তিগত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্যার বেশ কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি গত মাসে ১০ দিনের বেশি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শেই বিদেশে গেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় গুরুদয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ¯œাতক শেষ করে ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর কিশোরগঞ্জে আইন পেশায় যুক্ত হন। ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় হয়ে ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগ দেন। ১৯৬১ সালে আইয়ুববিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। পরে কিশোরগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে উঠে আসেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ডেপুটি স্পিকার, স্পিকার এবং সর্বশেষ ২০১৩ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে তিনি দুটি পূর্ণ মেয়াদ সম্পন্ন করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি