সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ব্যবসায়ী আল-মুবিন হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৩:২৬:৪৯ অপরাহ্ন
ব্যবসায়ী আল-মুবিন হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আল মুবিনের হত্যাকারী হৃদয় বণিকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণ-এর ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হৃদয় বণিকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হৃদয় বণিকের ফাঁসি চাই’, ‘আল মুবিনের হত্যাকারীর শাস্তি চাই, দিতে হবে’ - ইত্যাদি স্লোগান দেন। মুফতি আব্দুল হক আহমদী’র সভাপতিত্বে ও মো. শামস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, একজন ভালো এবং বিনয়ী মানুষ আল মুবিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তারা আরও বলেন, শহরে এমন নৃশংস হত্যাকান্ড সমাজে ভীতি সৃষ্টি করেছে। এর দ্রুত বিচার হওয়া উচিত। সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল হক আহমদী বলেন, শান্তিপ্রিয় শহরে এমন নৃশংস হত্যাকান্ড কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা বিশ্বাস করি, আইনের মাধ্যমে এই হত্যার সঠিক বিচার হবে এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। আর যদি তার উপযুক্ত বিচার নিশ্চিত করা না হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ