সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আ.লীগ সন্দেহে ছাতকের যুবককে গণপিটুনি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৪৬:২৮ অপরাহ্ন
আ.লীগ সন্দেহে ছাতকের যুবককে গণপিটুনি
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে গণজমায়েত চলাকালে আওয়ামী লীগ সন্দেহে ছাতকের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেল ৪টার দিকে চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ওই যুবকের নাম কাওসার আল মামুন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মামুন। এ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে তাকে মারপিট করে একদল বিক্ষোভকারী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে মামুনকে পুলিশের কাছে সোপর্দ করে আন্দোলনকারীরা। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স