সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের গাছের চারা বিতরণ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৬:৪৪ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে গাছের চারা ও ল্যাপটপ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) সাংবাদিক মনির হায়দার। শুক্রবার বিকেলে কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি সাংবাদিক মনির হায়দার পাঁচ হাজার গাছের চারা ও শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করেন। উপহার হিসেবে এসব প্রদান করেন যুক্তরাজ্যের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজি মকছদ মিয়া। বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, একটা দীর্ঘ সময় বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক ছিল না। গোটা দেশের সব ধরনের পরিবেশ দূষিত হয়ে গিয়েছিল। মানুষকে বিভাজিত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাবলে ১৬ বছরে এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল যে, মুক্তিযুদ্ধ কি? মানুষ সেটা ভুলে গিয়েছিল। বিদ্যালয়ের সভাপতি পীর কলমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, যুক্তরাজ্যের প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তরুণ শিক্ষানুরাগী ওলিউর রহমান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার এর আগে ছাতক উপজেলার গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন