সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, এক ভূমি দুইবার বিক্রি!

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১২:২১:৩৩ পূর্বাহ্ন
আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, এক ভূমি দুইবার বিক্রি!
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা প্রবাসী মঈন উদ্দিনের প্রতারণার শিকার হয়েছেন একইপাড়ার পাথর শাহ’র মোকামের খাদেম মুজিবুর রহমান ও তার স্ত্রী মতিয়া বেগম। মইন উদ্দিন সুকৌশলে প্রতারণা করে একই ভূমি এক পরিবারে দুইবার দলিল মূলে বিক্রি করেছেন। মুজিবুর রহমান ও তার স্ত্রী মতিয়া বেগম এখন পর্যন্ত ক্রয়কৃত পরিপূর্ণ ভূমি দখল পাননি। আমেরিকান প্রবাসী মঈন উদ্দিন বিক্রিত ভূমির দখল দেই, দিচ্ছি বলে শুধু সময় ক্ষেপণ করছেন। এদিকে, একাধিকবার সালিশ বসেও স্থানীয়রা এই ঘটনার সমাধান করতে পারছেন না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন প্রতারণার শিকার মুজিবুর রহমান ও তার স্ত্রী মতিয়া বেগম। জানা যায়, ২০০৮ সালে কলাইয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মৃত কমর উদ্দিনের ছেলে প্রবাসী মঈন উদ্দিনের কাছ থেকে ১৮০ নং দলিলে উল্লেখিত মৌজা কলাইয়া, জেএল নং-৭১, ডিপি খতিয়ান-৮৪৯, দাগ নং- সাবেক ২২৪৫, বর্তমান ৩০৩৯, শ্রেণী চারা, পরিমাণ-২৫ শতাংশ ভূমি ক্রয় করেন একইপাড়ার বাসিন্দা মোকামের খাদেম মুজিবুর রহমান ও তার স্ত্রী। মঈন উদ্দিনের রেকর্ডীয় ২৫ শতাংশ ভূমি খাদেম মুজিবুর রহমান ক্রয় করার পর মাঠ জরিপে মুজিবুর রহমানের নামে রেকর্ডভুক্ত হওয়ার পর পরেই মুজিবুর রহমান বিদেশে চলে যান। আড়াই-তিন বছর পর মুজিবুর রহমান বিদেশে থাকার সুবাদে মঈন উদ্দিন মতিয়া বেগমের স্বামীর ক্রয়কৃত ভূমিই পুনরায় সাব-কাবলা রেজিস্ট্রি করে দেন। মঈন উদ্দিন মতিয়া বেগমের কাছ থেকে ১৫ শতাংশ ভূমির টাকা নিয়ে মাত্র সাড়ে ১২ শতাংশ ভূমি রেজিস্ট্রি করে দেন। প্রতারণার শিকার একইপাড়ার বাসিন্দা মোকামের খাদেম মুজিবুর রহমান বলেন, আমরা একই গ্রামের এবং একই পাড়ার বাসিন্দা। কিন্তু বিশ্বাসের মধ্যে প্রবাসী মঈন উদ্দিনের কাছ থেকে প্রথমে ২৫ শতাংশ ভূমি দলিল মূলে ক্রয় করি। আমি বিদেশে থাকায় আমার স্ত্রী মতিয়া বেগমের কাছে পুনরায় এই ভূমি বিক্রি করা হয়। আমার স্ত্রীর সরলতার সুযোগে ১৫ শতাংশ ভূমির টাকা নেয় মঈন উদ্দিন। কিন্তু দলিলে লিখে দেয় সাড়ে ১২ শতাংশ ভূমি। এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, আমি পাথর শাহ’র মোকামের খাদেম। একাধারে একই ভূমি দুইবার দলিলে বিক্রি করে প্রতারণা করেছেন মঈন উদ্দিন। তিনি এই সমস্যা সমাধান না করে প্রবাসে বসবাস করছেন। আমি এই ঘটনার বিচার চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন