সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সতর্কাবস্থায় বিজিবি, টহল জোরদার

সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:২৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:২৭:৩৮ অপরাহ্ন
সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত
স্টাফ রিপোর্টার :: ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে মেঘালয় রাজ্যে কারফিউ জারি করেছে ভারত। গত শুক্রবার থেকে কারফিউ জারির পর থেকে সুনামগঞ্জে ৭ উপজেলার সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অংশে ৯০ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে কড়া নিরাপত্তা ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে শূন্যলাইন পার না হওয়া এবং অবৈধভাবে ভারতে প্রবেশ না করতে স্থানীয়দে মধ্যে জনসচেতনতা সৃষ্টি করছে বিজিবি। সুনামগঞ্জ বিজিবি’র দায়িত্বশীলরা জানান, সিলেটের ৪৮ বিজিবির সীমানা শুরু হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে। এই উপজেলার বাঁশতলা, পেকপাড়া বাগানবাড়িতে থাকা বিজিবি ক্যা¤েপর ঠিক উল্টোদিকে ভারতীয় কর্তৃপক্ষ রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। এটি কবে নাগাদ শিথিল হবে এটিও বলা যাচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশী নাগরিক যেন অবৈধপথে ওপারে না যান এ নিয়ে সীমান্তের বাসিন্দাদের সাথে শনিবার সভা করে এবং জনে জনে আলোচনা করে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে ওখানে গেলেই বিপদে পড়বেন তারা। সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অংশ ১৯টি বিওপির অধীনে ৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সুনামগঞ্জ অংশের উল্টোদিকে ভারতের অবস্থা স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি সূত্রে জানাগেছে, বিএসএফ-এর দুই নং ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় কারফিউ বলবৎ করা হয়েছে। দুই নং বিএসএফ ব্যাটালিয়ন এলাকায় সিলেটের ৪৮ ব্যাটালিয়নের সঙ্গে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের ১২ কিলোমিটার পড়েছে। অন্য ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকায় স্বাভাবিক কার্যক্রম চলমান থাকলেও, ওদিকেও সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিজিবিকে। বিজিবির দায়িত্বশীল অনেক কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় পুশইন হচ্ছে, এটিও রোধ করার নির্দেশনা আছে বিজিবি’র। এছাড়াও যেকোনো ধরনের চোরাচালান ঠেকাতে বদ্ধপরিকর বিজিবি। শনিবার সরেজমিনে সুনামগঞ্জের নারায়ণতলা ও বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তে গিয়ে দেখা যায় সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে স্থানীয়দের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন বিজিবি সদস্যরা। ডলুরা গ্রামের বাসিন্দা নাছির বলেন, আমরা সীমান্ত এলাকার মানুষ। ভারত-পাকিস্তানের যুদ্ধের মধ্যে বর্ডারের অবস্থা গরম। এপারে বিজিবি টহল বাড়িয়েছে। সীমান্তের মানুষজন উদ্বিগ্ন। বিজিবি এসে পাড়ায় পাড়ায় মানুষকে নিষেধ করেছে মানুষ যাতে সীমান্তের কাছাকাছি কেউ অবস্থান না করে। সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবিকে জানানোর জন্যও বলা হয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকা দিয়ে কেউ যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে তৎপর বিজিবি। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা টহল জোরদার করেছি। অবৈধ প্রবেশ ঠেকাতে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। কারফিউয়ের মধ্যে পড়ে মহাবিপদে না পড়ে সেজন্য দোয়ারাবাজারের ১২ কিলোমিটার সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা, সচেতনতা কার্যক্রম ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, কারফিউ কতদিন চলবে তা-ও বলা যাচ্ছে না। জেলার অন্য সীমান্ত এলাকায় স্বাভাবিক অবস্থা থাকলেও সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ