সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
সাংবাদিকদের সাথে মতবিনিময়

সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:১২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:৫৮:০০ পূর্বাহ্ন
সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সমস্যা, সম্ভাবনা উন্নয়ন ভাবনা নিয়ে জেলা শহরে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন

রবিবার (১১ মে) বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভায় সুনামগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।

তিনি বলেন, সুনামগঞ্জ একটি পশ্চাৎপদ জেলা। এ জেলা অন্যান্য জেলার তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সুনামগঞ্জে অনেক সম্ভাবনা রয়েছে। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক দিয়ে এই জনপদ অনেক সমৃদ্ধ। আমরা চাই এই জেলাকে সুন্দরভাবে গড়ে তুলতে। এক্ষেত্রে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির আয়না। তাদের লেখনির মাধ্যমে সমস্যা সমাধানের উপায় উঠে আসবে। সুনামগঞ্জ শহরকে একটি অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রয়োজন। এই শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়ি।
মতবিনিময় সভায় বক্তব্য অন্যান্যের মাঝে রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক শাহজাহান চৌধুরী, আকরাম উদ্দিন, মাহবুবুর রহমান পীর, জসীম উদ্দিন, সেলিম আহমদ, দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদ নুর আহমদ, আসাদ মনি, সোহানুর রহমান, তানভীর আহমেদ, ইয়াকুব শাহরিয়ার, জাকারিয়া আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন