সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

টুকু-পলক-জয়সহ ৬ জন ফের রিমান্ডে

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০১:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০১:৫০:২০ অপরাহ্ন
টুকু-পলক-জয়সহ ৬ জন ফের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ছয়জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক তিন হত্যা মামলায় রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ স¤পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। গত ২৫ আগস্ট পুলিশের গুলিতে কলেজ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে রবিবার ভোরে তাদের আদালতে হাজির করা হয়। এ মামলায় টুকু, জয় ও সোহায়েলের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস মিয়া। অপরদিকে আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আহমদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ স¤পাদক তানভীর হাসান সৈকতকে আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওই থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। আর পলককে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা এবং সূত্রাপুর থানার ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যা মামলায় সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পলককে দুই মামলায় তিনদিন করে ছয়দিন ও বাকিদের তিনদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। গত ১৪ আগস্ট রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে টুকু, পলক ও সৈকতকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে ৬ আগস্ট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়। অপরদিকে ২০ আগস্ট রাতে সোহায়েলকে বনানী ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গত ১৯ আগস্ট রাতে ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ