সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাবেক এমপি শামীমা শাহরিয়ার কারাগারে

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:০০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:০০:৫২ পূর্বাহ্ন
সাবেক এমপি শামীমা শাহরিয়ার কারাগারে
সুনামকণ্ঠ ডেস্ক :: যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদনের শুনানিতে বলেন, মামলার এজাহারে ৭০০ জনের অধিক আসামি। এজাহারে শামীমা শাহরিয়ারের নাম নেই। আর এ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মগবাজার, ফকিরাপুল, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। সেই ঘটনায় শামীমা আক্তার জড়িত। আর আইনে বলা আছে, ফাইনাল রিপোর্ট দেওয়া হলেও পরে সম্পূরক চার্জশিট দেওয়া যায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শামীম হত্যা মামলা থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পন্ডু করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স