সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

সিএনজি চোর চক্রের সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৯:১৮:৩৮ পূর্বাহ্ন
সিএনজি চোর চক্রের সদস্য গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সদস্য নিজাম উদ্দিন (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১০ মে) সকাল ১১টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোবিন্দগঞ্জ থেকে বিশ্বনাথ যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে নিজাম উদ্দিন। কিছু দূর যাওয়ার পরে আরও দুইজন যাত্রী আছে বলে ড্রাইভার জুবের আহমদকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থেকে নামামাত্র নিজামের কাছে থাকা অন্য চাবি দিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজি চালিয়ে নিয়ে চলে যায়। পরে ওই সিএনজি ড্রাইভার মোটরসাইকেল দিয়ে তাকে পিছন থেকে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিশ্বনাথ রাস্তায় আটক করেন। আটকের পর নিজাম উদ্দিনকে গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে আনা হয়। তখন শ্রমিক নেতাদের জিজ্ঞাসাবাদে সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। এসময় তার সাথে জড়িত থাকা আরও ৩ জনের নাম উল্লেখ করে। এরপর গোবিন্দগঞ্জ থেকে পাগলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নে নিয়ে আসা হলে শ্রমিক ইউনিয়নের নেতারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে শান্তিগঞ্জে থানার পাগলা বাজার ও বীরগাঁও এলাকা থেকে ৪টি ও গতরাতে বসিয়াখাউরি গ্রাম থেকে আরো ১টি সিএনজি চুরি হয়। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু