সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সরকারিভাবে ভর্তুকি দিয়ে সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে কর্তন উপলক্ষে ধান কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামের মাঠে এ উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ-এর সভাপতিত্বে ও কৃষি অফিসের তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, প্রবীণ মুরব্বি আবদুল হান্নান, যুবদল নেতা জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, কৃষক আংগুর মিয়া, জহিরুল ইসলাম, ছুরুক মিয়া প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষিকে বাঁচিয়ে রাখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষাবাদ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, দেশের সব থেকে বেশি পতিত জমি সিলেট অঞ্চলে। এসব পতিত জমি আবাদের আওতায় আনতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স