সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে হবে

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:০৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:০৩:২২ পূর্বাহ্ন
সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে হবে
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বক্তব্য সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জেলার সার্বিক উন্নয়নে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের ভূমিকা এই প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুনামগঞ্জ বাংলাদেশের একটি সম্ভাবনাময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য, জলাভূমি, হাওর-বাওর, ইতিহাস-ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐশ্বর্যে সমৃদ্ধ এ জেলা অনেকদিন ধরেই অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনসহ নানা অবকাঠামোগত দুর্বলতায় পিছিয়ে রয়েছে অঞ্চলটি। এই চিত্র বদলাতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসকের মন্তব্য অনুযায়ী, “সাংবাদিকরা জাতির আয়না” - এই কথাটি শুধু প্রবাদে সীমাবদ্ধ নয়, বাস্তবেও এর প্রতিফলন ঘটে সংবাদকর্মীদের দায়িত্ববান ভূমিকার মাধ্যমে। সমস্যাগুলো চিহ্নিত করা, সম্ভাবনার দিক তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টি - এই তিনটি বড় ভূমিকা সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার রয়েছে। তারা নিরপেক্ষ ও গঠনমূলকভাবে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ উন্মোচন করতে পারে। সুনামগঞ্জ শহরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন তখনই বাস্তবায়ন সম্ভব, যখন উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনগণের চাহিদা ও পরামর্শ গুরুত্ব পাবে। রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি চর্চা ও বিনোদন কেন্দ্রের উন্নয়ন একযোগে ভাবতে হবে। এটি কেবল সরকারি প্রকল্পের বিষয় নয়, এটি একটি সামাজিক আন্দোলনের অংশ হওয়া উচিত। অতএব, জেলা প্রশাসকের আহ্বান অনুযায়ী সাংবাদিক সমাজসহ সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সমস্যার পাশাপাশি সম্ভাবনার কথা তুলে ধরতে হবে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হবে। তবেই আমরা গড়ে তুলতে পারবো স্বপ্নের সুনামগঞ্জ - একটি প্রগতিশীল, বাসযোগ্য ও আধুনিক জেলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন