সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:০৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:০৯:১৭ পূর্বাহ্ন
প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩৩২ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মদের সিজার মূল্য ৪ লাখ ৯৮ হাজার টাকা। সোমবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১১ মে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থান হতে ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় একইদিনে চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান হতে ২১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা। জব্দকৃত মদের সর্বমোট সিজার মূল্য ৪লাখ ৯৮ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে অন্যান্য চোরাচালানীর পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ