সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সাংবাদিকদের সাথে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তামীমের মতবিনিময়

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:২১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:২১:৪১ পূর্বাহ্ন
সাংবাদিকদের সাথে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তামীমের মতবিনিময়
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাও. সৈয়দ তামীম আহমদ। সোমবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ বাজারের একটি কার্যালয়ে এই সভা করেন তিনি। সভায় আগামী নির্বাচনে তাঁর মনোনয়ন প্রাপ্তি, মনোনয়ন পেলে করণীয়, জমিয়তের জোটে থাকা না থাকা ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসহ নানা বিষয়ে কথা বলেন সৈয়দ তামীম। তিনি বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা হচ্ছে জমিয়তের ঘাটি। এ আসন থেকে এর আগে জমিয়তের অনেক বুজুর্গগণ নির্বাচন করেছিলেন। এমপিও ছিলেন। এরই ধারাবাহিকতায় আগামী সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন চাইবো। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মাও. তামীম বলেন, মাঠ পর্যায়ে জমিয়তের লোকদের অভাব নেই। দল মনোনয়ন দিলে জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। নির্বাচিত হলে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে বিশেষভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া বেকারত্ব দূরীকরণে করণীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন জমিয়তের এই নেতা। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের চেষ্টাও করবেন তিনি। তিনি বলেন, যদি দল অন্য কাউকে মনোনীত করে আমি দলের নির্দেশ মেনে তার সাথে কাজ করবো। আমাদের দলে কোনো গ্রুপিং রাজনীতি নেই। আমাদের দল একটি নিবন্ধিত শৃঙ্খল দল। আমাদের দলের নামে যারা মনোনয়ন চাইছেন তারা কোনোভাবেই আমাদের দলভুক্ত নন। মনোনয়ন চাওয়া তাদের রাজনৈতিক অধিকার তারা চাইতেই পারেন। ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে কোনো জোটের পরিকল্পনা আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। তবে হলে হতেও পারে। দলের ‘হাই কমান্ড’ থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করেন তিনি। তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে আমরা সে অনুযায়ী কাজ করবো। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিনি বলেন, বর্তমানে যে জায়গাটি নির্বাচন করা হয়েছে, এটিই বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত জায়গা। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, বড় ধরনের অসুবিধা না থাকলে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করা হোক। এই জায়গাটি মধ্যম স্থান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডা. আবদুল ওয়াহিদ, সাধারণ স¤পাদক মাও. আবদুল হাই, যুগ্ম সাধারণ স¤পাদক মাও. আতিকুর রহমান, সুনামগঞ্জ সদর জমিয়তের সাধারণ স¤পাদক মাও. রমজান হোসাঈন ও শান্তিগঞ্জ জমিয়তের যুব বিষয়ক স¤পাদক গাজী আবুল কালাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন