সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ধর্মপাশায় আটটি গরু উদ্ধার, গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:২৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:২৭:৩২ পূর্বাহ্ন
ধর্মপাশায় আটটি গরু উদ্ধার, গ্রেফতার ১
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার লংকাপাথারিয়া গ্রাম থেকে রবিবার রাতে আটটি গরু উদ্ধার ও গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বালিজুরী গ্রামে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার টগার হাওর থেকে রবিবার বিকেলে উপজেলার বালিজুরী গ্রামের কৃষক মুখলেছ মিয়ার (৪০) ছয়টি ও একই গ্রামের কৃষক ওয়াজেদ আলীর (৬০) দুইটি গরু চুরি হয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লংকাপাথারিয়া গ্রামের সামনের সড়ক থেকে এই আটটি গরুসহ জুয়েল মিয়াকে আটক করেন লংকাপাথারিয়া গ্রামবাসী। খবর পেয়ে রাত দেড়টার দিকে ওই গ্রামে গিয়ে চুরি হওয়া আটটি গরু উদ্ধার ও গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স