সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আ.লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:৩৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:৩৪:২৮ পূর্বাহ্ন
আ.লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলের নিবন্ধন বাতিলসহ জাপা চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনকে লিখিত চিঠি দিয়েছে সংগঠনটি। গণঅধিকার পরিষদ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার স¤পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের জোট সঙ্গী হিসেবে গণহত্যায় সহায়তা করায় জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে। এছাড়া, পরপর তিনটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণœ করাসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে আরও ছিলেন-গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ