সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

সদর হাসপাতালের হটলাইন নাম্বার চালু হবে

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০১:৫৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০১:৫৮:৪৩ অপরাহ্ন
সদর হাসপাতালের হটলাইন নাম্বার চালু হবে
স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করতে, দালাল চক্র ও রোগীদের হয়রানি বন্ধে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র এবং অভিযোগ জানানোর হটলাইন নাম্বার দ্রুত চালু হবে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান। ‘স্বাস্থ্যখাতে চাই-সুশাসন’ স্লোগানকে সামনে রেখে হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা তথা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সনাক, সুনামগঞ্জের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের অধিপরামর্শ সভায় এ সব তথ্য তিনি জানান। ডা. মো. মাহবুবুর রহমান আরো বলেন, সনাক যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে তার অধিকাংশর সাথে আমি একমত। ডাক্তার তালিকা, ডাক্তার ও নার্সদের উিউটি রোস্টার এবং হাসপাতালের দৈনন্দিন ঔষধের তালিকা নিয়মিত হালনাগাদ রাখা হবে। তবে তিনি তার বক্তব্যে বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, বিশেষ করে হাসপাতালে ডাক্তার নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ সকল পর্যায়েই জনবল খুবই কম। ফলে চিকিৎসক নার্সসহ অন্যান্য কর্মচারী-কর্মকর্তাদের প্রচুর ওভারলোড নিয়ে কাজ করতে হয়। এছাড়াও সভায় জানানো হয়, হাসপাতালে আগত রোগীদের ডাক্তার ছাড়া অন্য কেউ ব্যবস্থাপত্র দিতে পারবেন না। এরপরও যদি কোন ইন্টার্ন চিকিৎসক ব্যবস্থাপত্র করেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন কি হাসপাতালের ছাড়পত্রেও কোন ইন্টার্ন চিকিৎসকের ব্যবস্থাপত্র দেওয়ার কথা না। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় ও সনাক সভাপতি যোগেশ্বর দাশের সভাপতিত্বে সনাকে’র পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন