সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ছাতকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:১২:১৪ পূর্বাহ্ন
ছাতকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় মো. সোনাহর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-ভেরাজপুর গ্রামের মৃত মিসকিন আলীর ছেলে। সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, একই বাড়ির পাশের ঘরের ময়না মিয়ার সাথে বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মো. সোনাহর আলীর উপর হামলা করা হয়। প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত মো. সোনাহর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স