সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:২৪:২৯ পূর্বাহ্ন
সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে এই অভিযান চালিয়েছে পৌরসভা। এ অভিযানে সদর হাসপাতালের ফটকের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে সরিয়ে দেওয়া হয়। সুনামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি দল। দীর্ঘদিন ধরে শহরের প্রভাবশালী একটি চক্র সরকারি সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা করছিল। পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানগুলোর কারণে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নানাভাবে ভোগান্তির মধ্যে ছিল। আজ ১৯টি দোকান উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে ফুটপাত। তিনি আরও বলেন, আমরা আগেও কয়েকবার এই দোকানগুলো উচ্ছেদ করেছি। যদি আবার কেউ দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন