সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন
মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জের আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোকাব্বির। তিনি বলেন, শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি মহল তাঁর পদত্যাগের দাবি নিয়ে গত সোমবার সকালে মাদ্রাসা সংলগ্ন শুকদেবপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে এমন কর্মসূচি পালন করায় আমরা এসব কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইউপি সদস্য আব্দুল মোকাব্বির বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত জামালগঞ্জ উপজেলার আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসায় মাওলানা মাহমুদুল হাসান সুপারের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন। কিন্তু মাদ্রাসার নিয়ম বিধি লংঘন করে একটি চক্র বিভিন্নভাবে নিজস্বার্থ হাসিল করতে এবং ফায়দা লুটার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাঁর মান-সম্মান ক্ষুণœ করতে এবং সমাজে তাকে হেয় প্রতিপন্ন করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা সুপারের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করে আসছেন, তারা মাদ্রাসার ম্যানিজিং কমিটিতে বিভিন্ন সময়ে সদস্য হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়া, চাকুরিতে আবেদন করে নিয়োগ লাভে ব্যর্থ হওয়া, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনায় মাদ্রাসার সুপারের কাছ থেকে চাঁদা না পাওয়ায়, মাদ্রাসার জমি কম দামে নিলাম নিতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তিনি জানান, এসব কুচক্রীমহল সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করেছে। কিন্তু এসব মিথ্যা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার আশংকায় এখন বেপরোয়া হয়ে উঠেছে। শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসানের বিরুদ্ধে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগও করেছে তারা। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের মাধ্যমে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে যাচ্ছে এবং পারিবারিক ও সামাজিকভাবে মানহানি করে চলেছে। এহেন অবস্থায় সুপার মাওলানা মাহমুদুল হাসানকে এবং আমাদের প্রতিষ্ঠানকে জড়িয়ে কুচক্রীমহল দ্বারা যেসব অপকর্ম করে চলেছে, এতে প্রতিষ্ঠানেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংবাদ সম্মেলনে যেসব কুচক্রীমহল এহেন অপকর্মে লিপ্ত হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল খালিকের ছেলে জহুর উদ্দীন, মাহমুদুল হাসানের ছেলে মাহফুজ হাসান, মুনাজ্জির আলীর ছেলে মশিউর আলম, আব্দুল ছমাদের ছেলে জহুর মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন