সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৫৪,৮৫৪ পশু

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৪৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৪৭:৩০ পূর্বাহ্ন
জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৫৪,৮৫৪ পশু
স্টাফ রিপোর্টার :: আসন্ন ঈদ-উল-আযহায় সুনামগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৫৪ হাজার ৮৫৪টি পশু। প্রাণিসম্পদ দপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানাগেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ জেলায় এবার কোরবানি পশুর চাহিদা ৪৩ হাজার ৪২৪টি এবং প্রস্তুত আছে ৫৪ হাজার ৮৫৪টি। এর মধ্যে ২৪ হাজার ৮২০টি ষাঁড়, ৪ হাজার ৩৫১টি বলদ, ৮ হাজার ১৬টি গাভি, ৩৮৭টি মহিষ, ১১ হাজার ৩৬৩টি ছাগল, ৫ হাজার ৫৭টি ভেড়া ও ৮৬০টি অন্যান্য পশু রয়েছে। সুনামগঞ্জ জেলায় গত বছর চাহিদা ছিল ৫৪ হাজার ৩৬২টি এবং প্রস্তুত ছিল ৬২ হাজার ৬৮৮টি। প্রাণিস¤পদ অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মারুফ হাসান জানান, প্রতি বছর সিলেট অঞ্চলে প্রায় চার লাখ গরু কোরবানি হয়। এবার চাহিদা কিছু কম হতে পারে। প্রাথমিক হিসাবে এই বছর সিলেট বিভাগে কোরবানির পশুর চাহিদা আছে ২ লাখ ৭১ হাজার পাঁচশ। খামারিদের কাছে মজুত আছে ৩ লাখ ৮ হাজার ৫১৫টি। চাহিদা অনুযায়ী এবার সিলেটে কোরবানির পশুর সংকট দেখছেন না তিনি। ডা. মারুফ হাসান বলেন, সিলেটে খামারিদের কাছে পর্যাপ্ত পশু আছে। এর পাশাপাশি অনেকেই কোরবানির সময় গৃহপালিত পশু বিক্রি করেন। কোরবানির হাটে প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গরু এনে বিক্রি করেন পাইকাররা। সবমিলিয়ে এবার চাহিদার চেয়ে অনেক বেশি গরু, ছাগল, ভেড়া হাটে পাওয়া যাবে। তিনি জানান, হাটে বিক্রি স্থানীয় গৃহপালিত পশু এবং অন্যান্য জেলা থেকে পাইকারদের আনা বড় আকারের গরু ও ছাগল। সবমিলিয়ে এবার সিলেট অঞ্চলে সাড়ে তিন লাখের বেশি পশু কোরবানি হতে পারে। বিগত বছরের অভিজ্ঞতা তুলে ধরে ডা. মারুফ হাসান বলেন, সিলেটের অনেক প্রবাসী বড় গরু কুরবানি দিনে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সিলেটে স্থানীয়ভাবে এই ধরনের গরু খুব কম উৎপাদন হয়। তাই, কিশোরগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বড় আকারের গরু সিলেটে আসে। এবারও এর ব্যতিক্রম হবে না। প্রাণিস¤পদ দপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের চার জেলার বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত তিন লাখ ৯ হাজার গবাদি পশু। এর মধ্যে এক লাখ ৩০ হাজার ৭৫৬টি ষাঁড়, ৩২ হাজার ৩৬৮টি বলদ, ৩৭ হাজার ৩৯২টি গাভি, ৫ হাজার ৪২০টি মহিষ, ৭৭ হাজার ৬৪৬টি ছাগল, ২৪ হাজার ১৪টি ভেড়া ও ৯১৯ টি অন্যান্য পশু রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী