সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ইউএনও’র তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
ইউএনও’র তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার একটি গ্রামে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর প্রকৃত বয়স গোপন করে জন্ম নিবন্ধন সনদে বয়স বেশি দেখিয়ে বুধবার (১৪ মে) রাতে বাল্যবিবাহের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৎপরতায় এই কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে দেওয়া জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী ওই কিশোরীর জন্ম তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১। ওই কিশোরীকে বিবাহ দেওয়ার উদ্দেশ্যে তার পিতা-মাতার নাম ঠিক রেখে কিশোরীর নামের হেরফের করে গত ৪ মে নতুন একটি জন্মনিবন্ধন করা হয়। যাতে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১ জানুয়ারি ২০০৭। ওই কিশোরীর সঙ্গে পাশের মধ্যনগর উপজেলার একটি গ্রামের কুয়েত প্রবাসী এক যুবকের (২৫) সঙ্গে বুধবার ১৪ মে রাত নয়টার দিকে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হওয়ার কথা ছিল। এই বাল্যবিবাহের খবরটি বুধবার বেলা দুইটার দিকে জানতে পারেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। ওই গণমাধ্যমকর্মী সঙ্গে সঙ্গে এই বাল্যবিবাহটি বন্ধ করার জন্য খবরটি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানান। ইউএনওর নির্দেশে ওইদিন বিকেল চারটার দিকে ইউনিয়ন পরিষদের একজন প্রশাসনিক কর্মকর্তা ওই কিশোরীর বাড়িতে যান। কিশোরীর মা প্রথমে ওই কর্মকর্তার কাছে বাল্যবিবাহের আয়োজনের কথা অস্বীকার করেন। এক পর্যায়ে নিজ মেয়ের বাল্যবিবাহের আয়োজনের প্রস্তুতির কথা স্বীকার করেন কিশোরীর মা। ওই ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কিশোরীর মাকে বাল্যবিয়ের কুফল ও ১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া বেআইনি এবং বাল্যবিবাহ সংঘটিত হলে জেল ও জরিমানার বিধান রয়েছে এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর মা তাঁর মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, যে ইউনিয়ন পরিষদ থেকে নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রীর বয়স বেশি দেখিয়ে এই জন্ম নিবন্ধনটি করা হয়েছে সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শোকজ করা হবে। সবার সম্মিলতি প্রচেষ্টায় ওই ছাত্রীটির বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয়েছে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন