সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দুই দফা হামলা, বসতঘর ভাঙচুর-লুটপাট, ৫ মাসের সন্তানকে ছুড়ে ফেলে মাকে মারধর

জামাগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জের প্রভাবশালীর দাপটে অসহায় কৃষক পরিবার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:০১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:০১:২৮ পূর্বাহ্ন
জামাগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জের প্রভাবশালীর দাপটে অসহায় কৃষক পরিবার
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে বসতভিটার ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কৃষক পরিবারের বসতঘরে দুই দফা ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা ঘটেছে ৩ মে শনিবার বিকাল ৪টায় এবং ২য় ঘটনা ঘটেছে ৫ মে সোমবার সকাল ৮টায়। এ ঘটনায় জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত হয়েছেন কৃষক রিপন মিয়া (৪০), স্ত্রী হেলেনা বেগম (৩২), রাজু মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৬৫) ও ৫ মাসের সন্তান। তারা প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ থেকে জানাযায়, জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে হামলা করে একই গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে রহিম মিয়া (২৫), লিটন মিয়া (৩০), পারভেজ মিয়া (৩৩), সাইক মিয়া (২০), গোল আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৬৫), নোয়াগাঁও গ্রামের কালা মিয়ার ছেলে এমদাদুল হক (৪০)। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বসতভিটা নিয়ে একাধিকবার ঘটনা করেছে প্রবাসী রহিম মিয়ার পরিবার ও তার স্বজনেরা। মারামারির ঘটনায় অনেকবার সালিশ হয়েছে। তবুও তাদেরকে থামানো যাচ্ছে না। এদেরকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি প্রয়োজন। কৃষক রিকন মিয়ার স্ত্রী হেলেনা বেগম বলেন, আমার ৫ মাসের সন্তানকে কোল থেকে ছিনিয়ে ছুড়ে ফেলেছে প্রবাসী রহিম মিয়া। পরে আমাকে বেধড়ক মারপিট করেছে। আমার সন্তানের কানে দিয়ে রক্তক্ষরণ হয়েছে। সন্তানের চিকিৎসা চলছে। গুরুতর আহত রিকন মিয়া বলেন, আমাদের বসতভিটায় জায়গা দাবি করে কয়েকবার মারধর করেছে প্রবাসী রহিম মিয়া ও তার স্বজনেরা। আমাদের বসতঘর ভাঙচুর করেছে, টাকাও লুট করেছে। মারামারির ঘটনার সময় আমার পকেট থেকে সাড়ে ৭ হাজার টাকা এবং ঘরে থাকা ধান বিক্রির আরও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি। আহত রিকন মিয়ার পিতা রাজু মিয়া (৭০) বলেন, আমরা ৬ ভাই, সবাই সমান ভাগে বসতভিটা ও জমিজমা বণ্টন করেছি। আমার ভাতিজা প্রবাসী রহিম মিয়া ও তার পরিবার এখন আমাদের বসতভিটার জায়গা পায় দাবি করে হামলা, লুটপাট ও মারধরের ঘটনা করে চলেছে। এলাকায় সালিশ করেও তাদেরকে থামাতে পারছেন না কেউ। আহত রিকন মিয়ার মা সাহেরা খাতুন বলেন, জোরপূর্বক ঘরে ঢুকে ড্রয়ার ভেঙে টাকা লুট করে নিয়ে যায়। আমার ঘরের টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে। আমাকে বেধড়ক মারপিট করে রহিম মিয়ার পরিবার ও স্বজনেরা। আমরা এ ঘটনায় ন্যায় বিচার চাই। স্থানীয় বাসিন্দা আলতা নুর বলেন, কয়েকবার মারামারির ঘটনা হয়েছে। সালিশে মুচলেকা দিয়েছে রহিম মিয়ার পরিবার। তারপরও এমন ঘটনা করে চলেছে। এসব কার্যকলাপ দ্রুত বন্ধ করা হোক। রিকন মিয়ার ছেলে জামালগঞ্জ মডেল হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাসুদ আলম বলেন, স্কুলে যাওয়া আসার পথে ২/৩ দিন মারধর করেছে। মাদ্রাসায় ২য় শ্রেণীতে পড়ুয়া রুমান আহমদকেও মারধর করেছে। এখন আমরা স্কুল ও মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছি। জামালগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দ দীন ইসলাম স্বপন বলেন, ঘটনার দিন প্রবাসী রহিম মিয়া বেপরোয়া হয়ে কৃষক রিকন মিয়ার স্ত্রীর কোল থেকে ৫ মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে এবং তার স্ত্রী হেলেনা বেগমকে মারধর করেছে। তখন সন্তানের কানে দিয়ে রক্তক্ষরণ হয়। হামলায় বসতঘর ভাঙচুর করা হয়েছে। এদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। নির্যাতিত কৃষক পরিবার এই প্রবাসী রহিম মিয়া ও তার পরিবারের লোকজনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী