সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সমালোচনার মুখে বদলে গেল ‘আ-আম জনতা’ পার্টির নাম

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:২৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:২৫:৫০ পূর্বাহ্ন
সমালোচনার মুখে বদলে গেল ‘আ-আম জনতা’ পার্টির নাম
সুনামকণ্ঠ ডেস্ক :: সমালোচনার মুখে বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রফিকুল আমীন বলেন, আমি জেলে থাকা অবস্থায় ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করি, নামও সেই সময় ঠিক করেছি। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি। পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নামকরণ করেছি। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই। প্রসঙ্গত, চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ আত্মপ্রকাশ করেছিল। সেই নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ রাখা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স