সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:২৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:২৭:১২ পূর্বাহ্ন
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং দলের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ঘটনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনায় আসে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্পষ্ট করে বলেন, তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয়। বরং তারা সমর্থন জানায় একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচারব্যবস্থাকে। স্থানীয় সময় গত মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র টমাস “টমি” পিগট। প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক প্রশ্ন তোলেন- বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। এর ফলে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত বিলুপ্ত হয়েছে এবং তারা ভবিষ্যতের নির্বাচনে অংশ নেওয়ার পথ হারিয়েছে। সাংবাদিক স্মরণ করিয়ে দেন, এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের গুরুত্বের কথা বলেছিলেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে পিগট বলেন, আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ করেছে, যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে রায় আসে। আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। বরং আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে। আমরা প্রতিটি দেশ - যার মধ্যে বাংলাদেশও রয়েছে— এর প্রতি আহ্বান জানাই, যেন তারা মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ