সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল

ধোপাজানের বালু হরিলুট, রাজস্ব হারাচ্ছে সরকার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০২:১৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০২:১৭:৩৪ অপরাহ্ন
ধোপাজানের বালু হরিলুট, রাজস্ব হারাচ্ছে সরকার
শহীদনূর আহমেদ :: আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সুনামগঞ্জের অন্যতম বালুমহাল ধোপাজান-চলতি নদীতে সক্রিয় হয়েছে একাধিক সংঘবদ্ধ চক্র। তাদের ছত্রছায়ায় অবাধে চলছে বালু লুট। ইজারাবিহীন এই বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও এটি বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গোয়েন্দা বিভাগ কিংবা পুলিশের অভিযানে মাঝেমধ্যে নৌশ্রমিকদের কতিপয় সদস্যদের আইনের আওতায় আনা হলেও বালুখেকো সিন্ডিকেটের সদস্যরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। সরেজমিনে ধোপাজান-চলতি নদীতে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংশ্লিষ্ট দপ্তরে স্থবিরতা দেখা দেয়। এই সুযোগে ইজারাবিহীন ধোপাজান-চলতি নদী বালুমহালে বেপরোয়া হয়ে উঠে একাধিক সিন্ডিকেট। দিনে-রাতে ড্রেজারের সাহায্যে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে উত্তোলিত বালু বাল্কহেড নৌকায় করে গজারিয়া নদীসহ একাধিক পথ দিয়ে সুরমা নদীতে থাকা বড় বড় কার্গোতে লোড করে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়। এছাড়া, ধোপাজান-চলতিসহ সুরমা নদীর একাধিক স্থানে নৌশ্রমিকদের কাছ থেকে নামে-বেনামে চাঁদা আদায়ে সক্রিয় রয়েছে আরেকটি চক্র। চাঁদা দিতে অপারগতা জানালে তারা শ্রমিকদের মারধর করে ও লুটপাট চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নৌশ্রমিক জানান, বালুর এই ব্যবসার সাথে সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলাসহ সুনামগঞ্জ পৌর শহরের প্রভাবশালী চক্র জড়িত রয়েছে। কেউ সরাসরি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। আবার কেউ বালু বেচাকেনা ও চাঁদা উত্তোলনের সাথে স¤পৃক্ত রয়েছে। নৌশ্রমিকরা আরও জানান, ধোপাজান থেকে বালুভর্তি বাল্কহেড সদর উপজেলার লালপুরের গজারিয়া নদী দিয়ে খরচার হাওর হয়ে দুর্লভপুর নিয়ে যাওয়া হয়। সেখানে সুরমা নদীর বিভিন্ন স্থানে বড় বড় কার্গোতে বালু লোড করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। এদিকে সচেতন ব্যক্তিবর্গ জানান, ইজারাবিহীন বালুমহালে এমন হরিলুট বন্ধ না হলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাবে, অন্যদিকে নদীতে নৈরাজ্য সৃষ্টি হবে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানাযায়, ধোপাজান-চলতি নদী মহালে বালু লুট বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন পুলিশের গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত রবিবার এক অভিযানে তিনটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি মো. আমিনুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে পুলিশ সুপার এমএন মোর্শেদ জানান, বালুমহালে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি। নৌকা আটক করা হচ্ছে। মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প