সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণে মতবিনিময়

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:১৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:১৬:২০ পূর্বাহ্ন
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জে কোরবানির পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণ এবং সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৫ মে) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। সভায় স্থানীয় চামড়া ব্যবসায়ী, কসাই, পরিবেশ কর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং তা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া ঈদের পরবর্তী এক সপ্তাহ জেলার বাইরে কোনো চামড়া পাঠানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, কোরবানির পর পশুর বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের গুরুত্ব তুলে ধরা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় অংশগ্রহণকারী চামড়া ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াকরণে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়নে এবং চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিসিকের উপ-ব্যবস্থাপক এম এন এম আসিফ, জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ মাসুদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকন্ঠের স¤পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার, সহকারী কমিশনার সাকিবুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন বলেন, কোরবানির পশুর চামড়া একটি মূল্যবান স¤পদ। এর সঠিক ব্যবস্থাপনা একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে, তেমনি অন্যদিকে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার মনিটরিং করবে এবং চামড়া ক্রয়-বিক্রয়ে কোনো ধরনের কারসাজি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও, চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ